ফেরেব্বাজের ফুসমন্তর এবং ভেখধারী পুতুলের নাচ
আমার কবিতার কালোরাত
মোহাম্মদ সোহরাব আজিজ
ফেরেব্বাজের ফুসমন্তর এবং ভেখধারী পু্তুলের নাচ
বউকাটকি বউদির জীবন ভীষন্ন করে তোলে,
বিষ কাটালির বিষে প্রাণ যে বাঁচেনা আর,
বিষকন্যা বুকের রক্ত চুষিয়া খায়।
মাটি করে সোনার স্বপ্ন কেড়ে নেয় প্রাণের প্রাণ,
গায়ে পড়িয়া কোন্দল চালায়।
আচারভ্রষ্টের অনাচারে ঠোঁটকাটারা পেছনের দরজা দিয়ে পালায়,
টাকা খায় টাকা মারে যতোসব ঘুনে পোকায়,
টাকার কুমির ইমারত গড়ে আবার ঢাকায়।
কিল খেয়ে কিল চুরি করে
অনবরত নিরীহ আবাল-বৃদ্ধ -বণিতার জনতায়,
গোকুলের ষাঁড়েরা আজ পাথরে পাঁচ কিল মারে,
পাড়াকুদুলিরা পূণ্য ক্ষয় করে অহরহ,
সুখ নাই এখন আর সংসারে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন