৯/১১/২০০৯ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
৯/১১/২০০৯ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০০৯

VISHON OSTHIROTAR RATH

ভীষন অস্থিরতার রাত

মোহাম্মদ সোহরাব আজিজ

নিউ ইয়রক,
৯/১১/২০০৯
থমথমে রাত,ঘনকালো গভীর কালোরাত
আবার এক পশলা বৃষ্টি বয়ে গেল।
ডাউনটাউনের নীরবতা আমার গায়ে ঝিলিক মারে,
কাঁটার মতো বিঁধে।
হাডসনের তরল জল খুব কাঁপছিলো ভীষন অস্থিরতায়,
যেনো শহরে আজ নেকড়ে বাঘ কালোদাগ এঁকে দিলো।
বিশ্ববানিজ্য কেন্দ্র নিষ্ঠুর রাত জেগে ছিলো।
এক পলক ঘুমায়নি টাওয়ার,
হাজার মানুষের নিরাপত্তার কথা ভেবে।
দুই পা খাড়া,সারারাত বোবার মতো দাড়িয়ে,
বাতাসের কান আছে,শো শো শব্দে কাঁপে ভীত।
একি এক নিষ্ঠুর রাত কাটে আমার।
জানার কোনও উপায় ছিলোনা ভোরের বার্তা,
কিম্বা ঘাতকের ধ্বংসলীলার প্রলয় যাত্রা।