শ্রাবনের বৃষ্টির জন্য প্রার্থনা
মোহাম্মাদ সোহরাব আজিজ
৮/৪/০৯
আমনের আবাদ,গ্রামীন জনপদে প্রচন্ড ব্যস্ততা,
দিগন্ত বিস্তৃত মাঠ,
যেখানে পানি সেখানে আমনের আবাদ,
প্রচন্ড খরায় আউশ আর আমন খরাক্লিষ্ট কৃষক,
হেক্টর হেক্টর জমিনের আমনের বিপর্যয় শোক,
মাঝ শ্রাবনের নগন্য বৃষ্টি বরেন্দ্রের বিস্তির্ন ভূমিতে,
ভূমি অঞ্চলে জমি ভেজার সাথে সাথে কৃষকের লাঙ্গল নামে,
বরেন্দ্রের নাগালের বাহিরের জমিনের মালিকের আহাজারি,
আকাশ পানে রহমতের বর্ষনের আশায় কাঁদে,
আকাশে কালো মেঘের আনাঘোনায় আশায় বুক বাঁধে,
একটু দেরিতে সব সর্বনাশ,
বৃষ্টি নির্ভর আমন ফসল একরাশ।
নাচোলের বৈদ্যপুরের কৃষক আজিজের প্রার্থনা
'বর্ষার রুক্ষতা তুলে নাও প্রভূ করো করুনা
আমাদের গোনাহের কারনে আমাদের তুমি
তোমার রহমত থেকে বঞ্ছিত করোনা'।
ফারাক্কার বিরূপ প্রভাবে
পদ্মার মূল নদী মরে গেছে,
বৃষ্টির আকাল আজ,
তানোরের খানপুরে
সবুর মিয়ার গরু ছাগল চরে,
আউশ আর আমনের চাষে বিলম্ব আজ
বিলম্ব চাষাবাদ,সেচনালীর প্রচন্ড অভাব,
আমনুরার মেঘ ঘনকালো,
গোদাগাড়ি বৃষ্টিহীন,
মাঠে কৃষান-কৃষানীর ব্যস্ততা অতীব বিরামহীন।
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন