বানভাসী মানুষের আর্তনাদ
মোহাম্মাদ সোহরাব আজিজ
দক্ষিনের নিদারুন খরা আর উত্তরের উজান
যায় যায় আজ নিরীহের পরান
উজানের প্রচন্ড ঢলে তিস্তার বন্যার জলে লন্ডভন্ড ঘরবাড়ি
চরখড়িবাড়ির সাওতাল পাড়া ,ডুবে আছে বন্যার তোড়ে,
পানিবন্দী মানুষ আজ ,এক দুর্বিষহ জীবন-যাপন।
ছোটখাতা গ্রামের হাজেরা খাতুন
ঘরের চাটি বেড়া নষ্ট,
বাচ্চাকাচ্চা আর গরু ছাগল নিয়ে,
করে বেড়িবাঁধে রাত যাপন,
কলাগাছের ভেলায়,কয় লালমনিরহাটের মোল্লায়-
"কাইল হঠাৎ করি বন্যাটা আসি হামার বাড়িঘরত পানি উঠিলো,
রোয়াগুলি ডুবি গেলো। এলাহামার কি হইবে জানে আল্লায়,
রান্না করিব জায়গা নাই,রাত থাকি না খায়য়া আছি,
হামারা বানভাসী।''
উত্তরাঞ্চল খুব নিম্নাঞ্চল ,ভারিবর্ষন আনে প্রবল প্লাবন
টানা ভারিবর্ষন,
উজানের পাহাড়ী ঢল
ঠাকুরগাঁও পঞ্চগড় নদীর পানিতে টলমল
অবিরাম ভারিবর্ষনে কুল ছুঁইছুঁই ,নদীকুল নেতিয়ে পড়ে
চারিদিকে তীব্র ভাংগন। নিষ্ঠুর লাগাতার বর্ষন।
বগুড়া,শেরপুরের নালিতাবাড়ীতে জলাবদ্ধতা
প্লাবনের ক্রুদ্ধতা,ভাংগে যাবতীয় পুন্যতার স্তব্দতা।
প্লাবিত আত্রাই,মান্দা,জমুনেশ্বরী,চিকলী,চৌহালী
প্রবল বর্ষনে হু হু করে মহাদেবপুর , বদরগঞ্জ রংগপুরের।
উজানের প্লাবনে টাঙন নদীর ভাঙন,করতোয়া,শুক,পূণর্ভবা,চাওয়াই,
তালমা ,কুরুম,ভুল্লি,রাশিয়া,নাহনা,নাগয়া,পাটকী,গাবুরা,বনাচন্ডী
শিনুয়া,লাছি,নাখাল,আমল-ধামল,তিরনই,
ব্যাংরাং,গাওক ভেরসা,কুলিক, আর নাগনদী
অজস্র নিরীহ মানুষ থৈথৈ পানিবন্দী।
ভাসিয়ে নিলো আমন,পুকুরের মাছ,গাছ ,পশু,ভেঙ্গেছে কাঁচাবাড়ি,
বন্যার্তের অর্ধাহার আর অনাহার ,পেটের ক্ষুধায় কাঁপে হাড়্ড়ি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন