বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০০৯

লাল সবুজ

লাল সবুজ
মোহাম্মাদ সোহরাব আজিজ

আমার আছে জল,
নয়নের গহীন তল,
উথাল পাথাল করে টলমল,
নিঃশ্বাসে আর বিশ্বাসে
লাল সবুজের দল,
বাংলার আঁচল।
আমি কতদিন উড়িয়েছি
লাল সবুজ পতাকা,
আমার ছোট্ট ছেলে বেলা
আমার পড়ালেখা।
৮/৬/২০০৯




আজিজ রেজাকারের মশা
মোহাম্মাদ সোহরাব আজিজ

নুরীর বরাতে মশার কামড়,
রক্তচোষার শুলের ভয়,
হৃদয়ে ধরপর ধরপর,
আহা কি যে বিষধর প্রাণী
খায় নূরীর লালপানি,
বড়ই ইতর জীব বাংলার মশা,
রাতের বেলা বাড়ে উৎপাত
আর খেলতামাসা।
রক্তচোষা মশার দল
কামড় মারে চিরকাল,
করে আমার লাল
চামড়া জমকালো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন